২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩
নিউট্রিনো যে কোনো কিছুর ভেতর দিয়ে অনায়াসে চলে যেতে পারে। বাস্তবে প্রতি সেকেন্ডে ট্রিলিয়ন ট্রিলিয়ন নিউট্রিনো অজান্তেই মানুষের দেহের ভেতর দিয়ে চলাচল করছে।
এই ‘রহস্যময় কণা’ মূলত নিউট্রিনো নামে পরিচিত, যা মহাবিশ্বের সবচেয়ে রহস্যময় কণাগুলোর একটি এবং এগুলো সম্পর্কে অনেক কিছুই অজানা।
এসব ‘ভূতুরে কণা’ গ্রহ, তারা, এমনকি পুরো ছায়াপথের মধ্যেও না থেমে অবিরত চলে যেতে পারে। এ কারণেই নিউট্রিনো ধরা অত্যন্ত কঠিন।
‘আদিম ব্ল্যাক হোল’ বা ‘পিবিএইচ’ মূলত বিভিন্ন এমন অনুমানমূলক বস্তু, যার অস্তিত্ব খুঁজে পাওয়া যায় মহাবিশ্বের প্রাথমিক সময়ে।