নতুন বইয়ের নেই উৎসব
নতুন বছরের প্রথম দিনে স্কুলে স্কুলে নতুন বই বিতরণের যে রেওয়াজ ছিল, গত বছরের মতো এবারও তাতে ছেদ পড়েছে। প্রাথমিকের শিক্ষার্থীরা কয়েকটি করে বই পেলেও মাধ্যমিকের অনেক শিক্ষার্থীর হাতে পৌঁছায়নি কোনো বই, ফলে তাদের বাড়ি ফিরতে হয়েছে মুখ গোমড়া করে।