১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩
দেশের স্বার্থ ‘সবার আগে’ হলে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আলোচনা চলতে পারে না, বলছে বিদেশিদের কাছে টার্মিনাল ইজারা বিরোধিতাকারী দুই সংগঠন।
“এটুকু আস্থা রাখেন সরকারের উপর এবং যারা দায়িত্বে আছেন তাদের উপর। যা হবে, আপনারা জানতে পারবেন।”
ডিপি ওয়ার্ল্ড বা অন্য কোনো বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে এ সংক্রান্ত চলমান আলোচনা ও প্রক্রিয়া বাতিলের দাবিও স্মারকলিপিতে তুলেছে স্কপ।
এনসিটি ইজারায় দুবাইভিত্তিক ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার ব্যাপারে সরকারের নির্দেশ আসার পর এই প্রস্তাবের কথা সামনে এল।
“এটা নতুন কিছু নয়। আলোচনা আগে থেকেই চলছিল,” বলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব জাকারিয়া।
টার্মিনালগুলো দীর্ঘদিন ধরে দেশীয় দক্ষতায় পরিচালিত হয়ে আসছে। ফলে ‘বিদেশি কোম্পানি ছাড়া বন্দর চলবে না’- এই প্রচার ‘সম্পূর্ণ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে মনে করছে স্কপ।
অর্ন্তবর্তী সরকারের সময়ে এনসিটি ডিপি ওর্য়াল্ডকে ইজারা দেওয়ার প্রক্রিয়ার প্রতিবাদে চট্টগ্রাম বন্দরের শ্রমিক-কর্মচারীরা লাগাতার কর্মবিরতি পালন করেছিল। প্রতিবাদের মুখে সে সময় সরকার চুক্তির প্রক্রিয়া থেকে পিছিয়ে আসে।
বিদেশি কোম্পানির কাছে এনসিটি ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিলসহ চার দফা দাবিতে চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট চলছিল।