বিভাগ পরিবর্তনের প্রতিবাদে পদ্মা সেতুর টোল প্লাজায় অবরোধ
ফরিদপুর বিভাগে অন্তর্ভুক্তি প্রস্তাবের প্রতিবাদে পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজার সামনে ‘জাগো শরীয়তপুর’ ব্যানারে সড়ক অবরোধ করেছেন শরীয়তপুর জেলার বাসিন্দারা। এ সময় প্রায় আধা ঘণ্টা পদ্মা সেতুতে যানবাহন চলাচল বন্ধ থাকে।