নিউ ইয়র্ক সিটির মেয়র হিসেবে দায়িত্ব নিলেন জোহরান মামদানি
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির নতুন মেয়র হিসেবে দায়িত্ব নিয়েছেন ডেমোক্র্যাট নেতা জোহরান মামদানি।বন্ধ হয়ে যাওয়া সিটি হলের সিঁড়িতে জনসমক্ষে আড়ম্বরহীন এক অনুষ্ঠানে নিউ ইয়র্কের ১১২তম মেয়র হিসেবে শপথ নেন মামদানি। সেখানে তিনি বলেন, আজ থেকে নিউ ইয়র্কে নতুন এক অধ্যায়ের সূচনা হল।