চট্টগ্রামের ‘জিয়া স্মৃতি জাদুঘর’ সংস্কারে অর্থমন্ত্রীর আশ্বাস
চট্টগ্রামের ঐতিহাসিক ১১৩ বছরের পুরনো সার্কিট হাউজে স্থাপিত ‘জিয়া স্মৃতি জাদুঘর’ এখন ধ্বংসের মুখে। গত ডিসেম্বরের ভূমিকম্পে ভবনের বিভিন্ন স্থানে ফাটল দেখা দেওয়ায় বর্তমানে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রয়েছে। জাদুঘরটি পরিদর্শন করে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আধুনিক সংস্কারের মাধ্যমে একে পূর্ণতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।