আন্দোলনে ‘মুখর’ প্রেস ক্লাব
দাবি-দাওয়া আদায়ে জাতীয় প্রেস ক্লাব ঘিরে প্রায় প্রতিদিনই নানা ধরনের কর্মসূচি থাকে। মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ, পদযাত্রাসহ নানা ধরনের কর্মসূচি দেখা যায় সেখানে। সোমবারও প্রেস ক্লাবের সামনে থেকে দুটি পদযাত্রা শুরু হয়। একটি পদযাত্রা করেন স্বীকৃতিপ্রাপ্ত ননএমপিও শিক্ষকরা; আরেকটিতে ছিলেন প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকরা।