২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
শাহবাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) এক নম্বর ভবনের ছাদে লাগানো হয়েছে বিভিন্ন জাতের ফুল-ফল ও ওষুধি গাছ। টবে লাগানো গাছগুলোতে ফুল আর ফলও ধরেছে। বিশ্ববিদ্যালয়টির কর্মচারীরা এ ছাদ বাগানের পরিচর্যা করেন।
ছাদ বাগান থেকে অন্তত ১৫ কেজি বেগুন, ৭ কেজি টমেটো, ১৫টি লাউ, শসা, করলা, বাঁধাকপি, সিম, ঢেড়স, রসুন পুইশাক, লাল শাক খাওয়া হয়েছে।