শহীদ মিনারে শেষ মুহূর্তের প্রস্তুতি
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আনুষ্ঠানিকতা শুরুর বাকি কয়েক ঘণ্টা। এরই মধ্যে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রায় সব ধরনের প্রস্তুতি সারা হলেও আশপাশের রাস্তায় আলপনা করতে দেখা গেছে শুক্রবার দুপুরেও। শেষ মুহূর্তে পিচঢালা রাস্তাকে ক্যানভাস বানিয়ে রঙ-তুলির আঁচড়ে আলপান ফুটে তুলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থীরা।