২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
“নিহতদের প্রত্যেকের নাম-পরিচয় যাচাই ও তালিকা করা হচ্ছে। যে সকল মরদেহ শনাক্ত করা যাচ্ছে না, সেগুলো ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্ত করা হচ্ছে।”
আহতদের অধিকাংশই মারাত্মকভাবে দগ্ধ। তাদের বেশিরভাগই শিশু। অনেকের অবস্থাই আশঙ্কাজনক।
চিকিৎসা সেবা নির্বিঘ্নে চালিয়ে নিতে হাসপাতাল এলাকায় অহেতুক ভিড় না করার জন্য জনসাধারণকে অনুরোধ জানিয়েছেন প্রধান উপদেষ্টা।
আহত বা দগ্ধ শিক্ষার্থীদের ছবি বা ভিডিও সোশাল মিডিয়ায় প্রকাশ না করতে অনুরোধ জানিয়েছেন অনেকে।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বলেন "এখন পর্যন্ত ৬০ জনকে জরুরি বিভাগে আনা হয়েছে।"
বিধ্বস্ত হওয়ার পরপরই উড়োজাহাজটিতে আগুন ধরে যায়। অনেক দূর থেকেও সেখানে ধোঁয়া উঠতে দেখা যায়।
বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের হটলাইন নম্বর হল- ০১৯৪৯০৪৩৬৯৭।
শোক পালনের অংশ হিসেবে মঙ্গলবার জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। উপাসনালয়ে হবে বিশেষ প্রার্থনা।