চিকুনগুনিয়ার বিস্তারে উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা
বিশ্বজুড়ে মশাবাহিত চিকুনগুনিয়া ভাইরাসের প্রকোপ ঠেকাতে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব নতুন করে ভারত মহাসাগরীয় অঞ্চল থেকে ইউরোপ ও অন্যান্য মহাদেশে ছড়িয়ে পড়েছে। এতে আক্রান্তের ঝুঁকিতে প্রায় ৫৬০ কোটি মানুষ।