ঈদে পাটুরিয়া ঘাটে বাড়তি চাপ, যানবাহনের দীর্ঘ সারি
ঈদুল আযহাকে কেন্দ্র করে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরি ও লঞ্চ ঘাটে যাত্রী ও যানবাহনের চাপ কয়েকগুণ বেড়েছে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ঘাটে পারাপার কার্যক্রম নির্বিঘ্নে চলছে। নিরাপত্তা নিশ্চিত করতে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে এবং যাত্রীবাহী বাস থেকে যাত্রী নামিয়ে খালি বাস ফেরিতে তোলা হচ্ছে।