গাজায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় শিবিরে ধুলোঝড়
শনিবার দক্ষিণ ও মধ্য গাজার আশ্রয় শিবিরগুলোতে ধুলোঝড় আঘাত হানে, এতে অনেক অনেক তাবু লণ্ডভণ্ড যায় এবং তীব্র বাতাসে বাসিন্দাদের জিনিসপত্র উড়ে যায়। ঝড়টি খান ইউনিস ও গাজা সিটিতে আঘাত হানে, যেখানে কয়েক মাসের সংঘাতের পর অস্থায়ী শিবিরে বসবাসকারী পরিবারগুলো প্রাকৃতিক দুর্যোগে আরও ঝুঁকির মধ্যে পড়েছে।