ঢাকা বিশ্ববিদ্যালয়কে ‘ক্যাম্পাসে’ রূপান্তর করতে চান স্বতন্ত্র প্রার্থী শামীম
ডাকসু নির্বাচনে ভিপি পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন শামীম হোসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে আলাপচারিতায় তিনি বলেছেন, ‘প্রেসিডেন্সিয়াল ডিবেটে’ নিজের ভাবনা তুলে ধরতেই তিনি নির্বাচন করছেন, যাতে এ পদে যিনিই নির্বাচিত হন, তিনি যেন সেই ভাবনা বিবেচনায় রাখতে পারেন। শামীম বলছেন, ‘বট আইডি’ থেকে নানা ধরনের তথ্য ছড়ানো হচ্ছে, যার ফলে অনেক প্রার্থীর জীবন হুমকির মুখে পড়তে পারে। ভিপি হলে ঢাকা বিশ্ববিদ্যালয়কে ‘ক্যাম্পাসে’ রূপান্তর করতে চান তিনি।