১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

হুয়াওয়ের শীর্ষ কর্তা পেটেন্ট লঙ্ঘনের ভুয়া ব্যাখ্যা দিয়েছেন: শাওমি

শাওমির নাম উচ্চারণ না করলেও হুয়াওয়ে তাদের এমআইএক্স ফোল্ড ৩ ফোনটিতে “ড্রাগন বোন” হিঞ্জ প্রযুক্তি ব্যবহার করায় সবাই ধরে নিয়েছে অভিযোগের তীর শাওমির দিকেই।

হুয়াওয়ের শীর্ষ কর্তা পেটেন্ট লঙ্ঘনের ভুয়া ব্যাখ্যা দিয়েছেন: শাওমি

|

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2023, 11:42 AM

Updated : 13 Dec 2023, 11:42 AM

প্রতিদ্বন্দ্বীরা যথাযথভাবে পেটেন্ট আইন অনুসরণ করে না –হুয়াওয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তার এমন বক্তব্যকে গুরুতর অপব্যাখ্যা বলে দাবি করেছে চীনা স্মার্টফোন নির্মাতা শাওমি।

হুয়াওয়ের গ্রাহক পণ্য ও গাড়ি ব্যবসা দেখভাল করেন ইউ শেংডন। গত সপ্তাহেই কোম্পানির অভ্যন্তরীণ এক অনুষ্ঠানে “ড্রাগন বোন” (হাড়) প্রযুক্তির প্রতি ইঙ্গিত করে পেটেন্ট লঙ্ঘনের অভিযোগ করেন তিনি।

শেংডন শাওমির নাম উচ্চারণ না করলেও, কোম্পানিটি তাদের এমআইএক্স ফোল্ড ৩ ফোনটিতে “ড্রাগন বোন” হিঞ্জ প্রযুক্তি ব্যবহার করার কারণে সবাই ধরে নিয়েছে তার অভিযোগের তীর শাওমির দিকেই।

চীনের পঞ্চম স্মার্টফোন নির্মাতা শাওমি বিবৃতিতে বলেছে তাদের হিঞ্জ প্রযুক্তিটি তারা সম্পূর্ণ স্বাধীনভাবে তৈরি করেছে।

“ইউ-কে ‘প্রাথমিক বৈজ্ঞানিক এবং সুক্ষ্ম মানদণ্ড’ অনুসরণের পাশাপাশি প্রতিদ্বন্দ্বীদের অন্যায্যভাবে দোষারোপ কিংবা ভবিষ্যতে জনসম্মুখে ভুল তথ্য ছড়ানো বন্ধ করতে অনুরোধ করছি,” বলেছে বিবৃতিটি।

এটি আরও বলেছে শেংডনের দাবিকৃত পেটেন্টের তুলনায় তাদের পেটেন্টটিতে আরও উপাদান রয়েছে, যোগ করেছে বিবৃতিটি সেইসঙ্গে ২০২১ এর জুনের আগে হুয়াওয়ের পেটেন্টটি প্রকাশ করা হয়নি। অথচ এর কয়েকমাস আগেই শাওমি ড্রাগন বোন প্রযুক্তিটি প্রকাশ করেছে।

চীনের ষষ্ঠ-বৃহত্তম স্মার্টফোন নির্মাতা হুয়াওয়ের সঙ্গে এই বিষয়ে যোগাযোগ করা হলে তারা মন্তব্য করেনি, বলেছে রয়টার্স।

সম্প্রতি চীনের স্মার্টফোনের বাজারে তীব্র প্রতিযোগিতা চলছে এবং দুটি কোম্পানিই নিজেদের শক্ত অবস্থান ধরে রাখতে জোর প্রচেষ্টা শুরু করেছে।

এর আগে ২০১৮ সালে কোম্পানি দুটির তৈরি ফোনের ক্যামেরার বিষয়ে হুয়াওয়ের শেংডন ও শাওমির সিইও লেই জুন বিতণ্ডায় জড়িয়ে পড়েছিলেন।