১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

এবার ডিফল্ট হিসেবেই ‘আপত্তিকর’ ছবি ঝাপসা করছে গুগল

অপ্রাপ্তবয়স্ক ব্যবহারকারীর পরিবারের জন্য সার্চ ইন্টারফেস থেকে সরাসরি ‘প্যারেন্টাল কন্ট্রোল’ ফিচারে প্রবেশের সুবিধাও সহজ করছে গুগল।

এবার ডিফল্ট হিসেবেই ‘আপত্তিকর’ ছবি ঝাপসা করছে গুগল

|

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2023, 05:31 PM

Updated : 31 Aug 2023, 05:31 PM

সার্চ ফলাফলে আসা সহিংস বা যৌনতাপূর্ণ বা অন্য কোনো শ্রেণিভূক্ত আপত্তিকর ছবি স্বয়ংক্রিয়ভাবেই ঝাপসা করে দিতে এবার ‘সেইফসার্চ’ নামে নতুন ফিচার চালু করেছে গুগল।

ফিচারটি সকল ব্যবহারকারীর কাছে এসেছে ডিফল্ট হিসবে, এমনকি যারা এটি সক্রিয় করেননি তাদের জন্যেও। নতুন এই সেটিংয়ের ঘোষণা ফেব্রুয়ারিতে এলেও এটি বৈশ্বিকভাবে চালু হয়েছে এই মাস থেকে।

এই ঘোষণা গুগলের সার্চ সংশ্লিষ্ট বড় উদ্যোগের অংশ। কোম্পানির মতে, এটি ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য, প্রাইভেসি ও অনলাইন সুরক্ষার মতো বিষয়গুলো নিয়ন্ত্রণ করবে।

সম্প্রতি ‘রেজাল্টস অ্যাবাউট ইউ’ নামের ড্যাশবোর্ডও আপডেট করার ঘোষণা দিয়েছে এই সার্চ জায়ান্ট। ফলে, ব্যবহারকারী সহজেই সার্চ ফলাফলে নিজের কোনো ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর ছবি সরানোর অনুরোধ জানাতে পারবেন।

এ ছাড়া, অপ্রাপ্তবয়স্ক ব্যবহারকারীর পরিবারের জন্য সার্চ ইন্টারফেস থেকে সরাসরি ‘প্যারেন্টাল কন্ট্রোল’ ফিচারে প্রবেশের সুবিধাও সহজ করছে গুগল।

তবে এই ফিচারের মাধ্যমে কোম্পানি ব্যবহারকারীর অ্যাকাউন্ট সার্বক্ষণিক তত্ত্বাবধানে রাখবে, বিষয়টি এমন নয়।

ব্যবহারকারী চাইলে যে কোনো সময় ফিচারটির সেটিং বদলাতে পারেন। এর জন্য তাকে গুগল সার্চ স্ক্রিনের ওপরের ডান কোনায় থাকা ‘সেইফসার্চ’ বাটন চাপ দিয়ে ‘অফ’ অপশনটিতে ক্লিক করতে হবে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ।