২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লেন্সবিহীন ক্যামেরা বানালো বেল ল্যাব

যুক্তরাষ্ট্রের ঐতিহ্যবাহী বেল ল্যাবরেটরি লেন্সবিহীন ক্যামেরা উদ্ভাবন করেছে। প্রযুক্তি সংবাদবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবল-এর খবরে প্রকাশ, গত ১৫০ বছর ধরে প্রথাগত ফটোগ্রাফির চলমান পদ্ধতিকে পাল্টে দিতে পারে লেন্সবিহীন ক্যামেরাটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সাদ আব্দুল ওয়ালী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2013, 01:08 PM

Updated : 23 Aug 2022, 10:59 AM

ফটোগ্রাফির জগতে নতুন এই পদ্ধতিতে নাটকীয় পরিবর্তন হতে পারে এবং তা খুব শীঘ্রই আশা করা যায়। এই পরিবর্তন নির্ভর করছে ‘কম্প্রেসিভ সেন্সিং’ নামে একটি কৌশলের উপর- বলা হয়েছে ম্যাশএবলের প্রতিবেদনে।

এ ক্যামেরার ছবি কখনো ফোকাসের বাইরে যায়না। এছাড়া জানুয়ারিতে একক পিক্সেল ব্যবহার করে থ্রিডি ছবি তৈরি করতে সক্ষম হন গবেষকরা।

নিউ জার্সিতে বেল ল্যাবরেটরি হতে গ্যাং হুয়াং এবং তার দল এই নতুন ধরনের ক্যামেরা তৈরি করতে ‘কম্প্রেসিভ সেন্সিং’ প্রযুক্তি ব্যবহার করে। এই প্রক্রিয়ায় কোনো লেন্স এর প্রয়োজন হয়নি এবং এতে ছবি তুলতে কেবল একটি একক সেন্সিং পিক্সেল ব্যবহার করতে হয়।