২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়াই-ফাই পরীক্ষায় মোটরসাইকেল

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2013, 01:52 PM

Updated : 25 Apr 2022, 06:51 PM

আইটি নিরাপত্তাবিষয়ক পরামর্শক ডেনিস অ্যান্ডজাকোভিক একটি নতুন ধরনের মোটরসাইকেল তৈরি করেছেন। বিশেষ এ মোটরসাইকেলটিতে সংযুক্ত যন্ত্রপাতি ওয়াই-ফাই নেটওয়ার্কের নিরাপত্তা পরীক্ষা করতে পারে, এমনটাই এক প্রতিবেদনে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবল।

বাইকটিতে সংযুক্ত যন্ত্রপাতি চলন্ত অবস্থায় আশপাশের ওয়াই-ফাই অ্যাকসেস পয়েন্টগুলো চিহ্নিত করতে পারে এবং সেই অ্যাকসেস পয়েন্টগুলো গুগল ম্যাপে দেখাতে পারে। ম্যাপের ডিসপ্লেতে অ্যাকসেস পয়েন্টগুলো বিভিন্ন রংয়ে দেখা যায়। রংগুলোর মাধ্যমে জানা যায়, ওয়াই-ফাই অ্যাকসেস পয়েন্টগুলোর নিরাপত্তা ব্যবস্থা কতটুকু শক্তিশালী। এ ছাড়াও বাইক এবং অ্যাকসেস পয়েন্টের মধ্যে যে পরিমাণ ডেটা ট্রান্সমিট হয়, তাও একটি গ্রাফ বারের মাধ্যমে ম্যাপ ডিসপ্লেতে দেখা যায়।

বিশেষ এ মোটরসাইকেলটিতে রয়েছে রাসবেরি পাই, জিপিএস, ল্যাপটপ, রাউটার, হেডস আপ ডিসপ্লে সংযোজিত হেলমেট ও ওয়্যারলেস নেটওয়ার্ক খুঁজে বের করার যন্ত্র।