২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তথ্য সুরক্ষায় আইটুইন কানেক্ট

যখন বিভিন্ন সরকার নাগরিক তথ্যে নজরদারির উদ্যোগ নিচ্ছে, তখনই নেটওয়ার্কে ব্যক্তিগত ডেটা সুরক্ষা নিশ্চিত করতে এল আইটুইন কানেক্ট নামে নতুন একটি ডিভাইস। সম্প্রতি প্রযুক্তি সংবাদবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবলের খবরে প্রকাশ, ‘আইটুইন কানেক্ট’ ব্যবহারকারীর ডেটা একটি সহজ পদ্ধতির মাধ্যমে সুরক্ষিত রাখবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সাদ আব্দুল ওয়ালী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2013, 02:42 PM

Updated : 25 Apr 2022, 06:51 PM

আইটুইন কানেক্ট উচ্চ লেভেলে নিরাপত্তা নিশ্চিত করতে কিছু প্রযুক্তিগত কৌশল অবলম্বন করে। এতে রয়েছে দুটি ইউএসবি ডিভাইস, যা দুটি কম্পিউটারের মধ্যে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (ভিপিএন) স্থাপন করে। এর মাধ্যমে রিমোট ডেস্কটপ এবং রিমোট ফাইল এক্সেস সুবিধা পাওয়া যায়, যা ব্যবহারকারীকে নিরাপদে বাসা থেকে অফিসের সার্ভারের ফাইল দেখতে ও পরিবর্তন করতে দেবে।

বর্তমানে অ্যাপ্লিকেশনটির ম্যাক সংস্করণ পাওয়া যাচ্ছে। তবে এর উইন্ডোজ সংস্করণও পাওয়া যাবে। এটা ভিপিএন এবং রিমোট ডেস্কটপ এক্সেস উভয় ক্ষেত্রে ব্যবহার করা যাবে।