১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

৫ ট্রিলিয়ন ডলার কোম্পানি হওয়ার দ্বারে এনভিডিয়া

এনভিডিয়ার শেয়ারের দাম তিন দশমিক দুই শতাংশ বেড়েছে। এ বছরের শুরু থেকে এখন পর্যন্ত কোম্পানিটির স্টকের দাম বেড়েছে প্রায় ৫০ শতাংশ।

৫ ট্রিলিয়ন ডলার কোম্পানি হওয়ার দ্বারে এনভিডিয়া
জেনসেন হুয়াং বলছেন, কোম্পানির কৃত্রিম বুদ্ধিমত্তা চিপের অর্ডার সম্ভবত ৫০ হাজার কোটি ডলার হবে । ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2025, 01:44 AM

Updated : 26 Aug 2026, 02:34 PM

শেয়ারের দাম বেড়ে যাওয়ায় ৫ ট্রিলিয়ন ডলারের বাজারমূল্যে পৌঁছানোর দ্বারপ্রান্তে রয়েছে এনভিডিয়া। এ মাইলফলক ছুঁলে বিশ্বের প্রথম ৫ ট্রিলিয়ন ডলারের কোম্পানি হবে চিপ নির্মাতা মার্কিন কোম্পানিটি।

বুধবার ‘প্রিমার্কেট ট্রেডে‘ এনভিডিয়ার শেয়ারের দাম তিন শতাংশেরও বেশি বেড়েছে, যা বাজারে বিনিয়োগকারীদের মধ্যে কোম্পানির প্রতি আস্থারও ইঙ্গিত দেয়। 

আমেরিকান সংবাদমাধ্যম সিএনবিসি লিখেছে, এ অসাধারণ মাইলফলকে পৌঁছানোর বিষয়টি কোম্পানিটির জন্য বড় এক সাফল্য ঘটাবে। কারণ, একসময় কেবল বিশেষ ধরনের ভিডিও গেইম প্রসেসর বানানো কোম্পানিটি এখন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ক্ষেত্রের গুরুত্বপূর্ণ এক খেলোয়াড় হয়ে উঠেছে।

এ বছরের শুরু থেকে এখন পর্যন্ত কোম্পানিটির স্টকের দাম প্রায় ৫০ শতাংশ বেড়েছে।

এর আগে, এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং ঘোষণা করেছিলেন, কোম্পানির কৃত্রিম বুদ্ধিমত্তা চিপের অর্ডার ৫০ হাজার কোটি ডলার হবে বলে আশা করছেন তারা। পাশাপাশি যুক্তরাষ্ট্র সরকারের জন্য সাতটি নতুন সুপারকম্পিউটার নির্মাণের পরিকল্পনাও প্রকাশ করেছে কোম্পানিটি। 

হুয়াংয়ের এমন ঘোষণার পরই কোম্পানিটির শেয়ারের সাম্প্রতিক এ উত্থানের খবর এল বলে প্রদিবেদনে লিখেছে সিএনবিসি।

আলাদাভাবে মঙ্গলবার নকিয়া’তে ১০০ কোটি ডলার বিনিয়োগেরও ঘোষণা করছে এনভিডিয়া। পরবর্তী প্রজন্মের সিক্সজি সেলুলার প্রযুক্তি উন্নয়নের জন্য এ নেটওয়ার্কিং কোম্পানির সঙ্গে কৌশলগত পার্টনারশিপ গড়ে তুলছে মার্কিন চিপ জায়ান্টটি।

আরও পড়ুন…

ইতিহাস গড়ে ৪ ট্রিলিয়ন ডলারে এনভিডিয়া

ইতিহাস গড়ে ৪ ট্রিলিয়ন ডলারে অ্যাপলমাইক্রোসফট