১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

এবার অ্যান্ড্রয়েডে এল ওপেনএআইয়ের সোরা

তবে অ্যাপটির আইওএস সংস্করণটি এখন কেবল কিছু নির্দিষ্ট কিছু দেশে পাওয়া যাচ্ছে।

এবার অ্যান্ড্রয়েডে এল ওপেনএআইয়ের সোরা
দ্রুত জনপ্রিয়তা পাওয়ার পাশাপাশি সোরা নিয়ে সমস্যায়ও পড়েছে ওপেনএআই। ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2025, 04:34 PM

Updated : 26 Aug 2026, 02:36 PM

এখন অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরদের জন্য গুগল প্লে স্টোর পাওয়া যাচ্ছে চ্যাটজিপিটি নির্মাতা ওপেনএআইয়ের জনপ্রিয় অ্যাপ সোরা।

তবে অ্যাপটির আইওএস সংস্করণটি এখন কেবল কিছু নির্দিষ্ট কিছু দেশে পাওয়া যাচ্ছে এবং সেটি ব্যবহারের সুযোগ ‘ইনভাইট ওনলি’। 

অ্যাপটি চালুর পাঁচ দিনেরও কম সময়ে ১০ লাখের বেশি ডাউনলোড হয়েছে বলে প্রতিবেদনে লিখেছে এনগ্যাজেট।

দ্রুত জনপ্রিয়তা পাওয়ার পাশাপাশি সোরা নিয়ে সমস্যায়ও পড়েছে ওপেনএআই। কারণ কিছু ব্যবহারকারী মার্টিন লুথার কিং জুনিয়রেরকে নিয়ে অশ্রদ্ধাপূর্ণ ভিডিও বানিয়েছেন। অনেকেই বিখ্যাত মাঙ্গা ও অ্যানিমে চরিত্রের নকল ভিডিও বানিয়ে ফেলায় জাপান সরকারের সমালোচনার মুখে পড়েছে কোম্পানিটি।

তবে এগুলোই সোরার একমাত্র আইনি সমস্যা নয়। সোরাতে কপিরাইট লঙ্ঘনের অভিযোগে ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করেছে ‘ক্যামিও’ কোম্পানি।

আর সেই মামলার পরের দিনই ‘ক্যামিও’ নামের এক নতুন ফিচার চালু করেছে ওপেনএআই। এ ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা কোনো ব্যক্তি বা চরিত্রকে সোরার তৈরি ভিডিওতে যোগ করতে পারেন।

তবে শেষ পর্যন্ত এ ফিচারের নাম যা-ই হোক না কেন ধারণা করা হচ্ছে, ভবিষ্যতে এ ধরনের চরিত্র বা ব্যক্তিদের কাছ থেকে কোনো ধরনের লাইসেন্স নেওয়ার মাধ্যমেই সোরা থেকে আয় করবে ওপেনএআই।