১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চ্যাটিংয়ে থেকেই এখন ব্যবহার করা যাবে ‘চ্যাটজিপিটি ভয়েস’

ভয়েস চ্যাট শুরু করতে শুধু টেক্সট ফিল্ডের পাশের ‘ওয়েভফর্ম’ আইকনে ক্লিক বা ট্যাপ করতে হবে। আগের মতো আলাদা ইন্টারফেইস আর চালু হবে না।

চ্যাটিংয়ে থেকেই এখন ব্যবহার করা যাবে ‘চ্যাটজিপিটি ভয়েস’
ভয়েস চ্যাট শুরু করতে টেক্সট ফিল্ডের পাশের ‘ওয়েভফর্ম’ আইকনে ক্লিক করতে হবে। ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2025, 02:34 PM

Updated : 26 Aug 2026, 05:12 PM

‘চ্যাটজিপিটি ভয়েস’ ব্যবহারের পদ্ধতিতে পরিবর্তন আনছে ওপেনএআই। নতুন আপডেটের ফলে এখন চলমান চ্যাটিংয়ে থেকেই সরাসরি ভয়েস মোডে কথা বলা যাবে। এতে ব্যবহারকারীরা কথোপকথনের পুরো ট্রান্সক্রিপ্ট দেখতে পারবেন, পাশাপাশি চ্যাটজিপিটি যে বিষয়টি ব্যাখ্যা করছে তার সঙ্গে মিলিয়ে ভিজুয়ালও দেখানো হবে।

ভয়েস চ্যাটিং শুরু করতে শুধু টেক্সট ফিল্ডের পাশের ‘ওয়েভফর্ম’ আইকনে ক্লিক বা ট্যাপ করতে হবে। আগের মতো আলাদা ইন্টারফেইস আর চালু হবে না বরং ভয়েস চ্যাটিং এখন সরাসরি আগের আলোচনার ধারাবাহিকতায় ‘ইন-লাইনড’ হয়ে যাবে।

ওপেনএআইয়ের এই ঘোষণার সঙ্গে প্রকাশিত ডেমো ভিডিওতে দেখা গেছে, চ্যাটজিপিটি কথোপকথনের ট্রান্সক্রিপ্ট দেখানোর পাশাপাশি জনপ্রিয় বেকারিগুলোর মানচিত্র এবং টার্টিনের পেস্ট্রির ছবি দেখাচ্ছে। 

ওপেনএআই বলছে, কেউ চাইলে পুরোনো ভয়েস ইন্টারফেইসেও ফিরতে পারবেন। সেটিংয়ের ‘ভয়েস মোড’ অংশে গিয়ে ‘সেপারেট মোড’ টগল করলেই হবে।

ভিজুয়াল ও ভয়েস রেসপন্স একত্রিত করার এই সুবিধাকে চ্যাটজিপিটির মাল্টিমোডাল সক্ষমতার ‘স্বাভাবিক সম্প্রসারণ’ হিসেবে দেখা হচ্ছে। ব্যবহারকারীরা এরইমধ্যে ভয়েসের পাশাপাশি ছবি বা ভিডিও দিয়ে প্রম্পট দিতে পারেন তাই ভয়েস রেসপন্সেও একই মাত্রার অপশন কাঙ্ক্ষিতই ছিল।

গুগলও একই ধরনের পদ্ধতি পরীক্ষা করছে যেখানে জেমিনাই লাইভ ভিডিওর নির্দিষ্ট অংশ হাইলাইট করে কথোপকথনকে আরও অভিব্যক্তিপূর্ণ করার চেষ্টা করছে। 

প্রযুক্তি সাইট এনগ্যাজেট লিখেছে, ওপেনএআইয়ের নতুন ফিচারটি সে অর্থে ততটা রিয়্যাকটিভ না হলেও চ্যাটজিপিটির সঙ্গে ভয়েস ভিত্তিক আলাপ আরও তথ্যসমৃদ্ধ করে তুলতে পারে।