সবচেয়ে পাতলা গ্যালাক্সি ফোন ‘এ৮’
নতুন গ্যালাক্সি এ৮ স্মার্টফোন উন্মোচন করেছে স্যামসাং। দক্ষিণ কোরিয়ান টেক জায়ান্টের তৈরি সবচেয়ে পাতলা স্মার্টফোন এটি।
৫.৭ ইঞ্চি ডিসপ্লের স্মার্টফোনটি .২৩ ইঞ্চি পুরু। ধাতব কেসিংয়ের হলেও ওজন ০.৩ পাউন্ড। এ৮ মতো গ্যালাক্সি নোট ৫ ফ্যাবলেটও হালকা ও পাতলা হলে ক্রেতাদের কাছ ভালো সাড়া মিলবে বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল ডটকম।
৮ কোরের স্ন্যাপড্রাগন ৬১৫ চিপ, ২ জিবি র্যাম, ১০৮০ পিক্সেলের এইচডি ডিসপ্লে, ১৬ মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা আছে এতে। অন্যান্য ফিচারের মধ্যে আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ৩০৫০ মিলিঅ্যাম্প আওয়ার ব্যাটারি।
চীনের বাজারে অভিষেকের মাধ্যমে যাত্রা শুরু করেছে এ৮। তবে দাম কম নয় স্মার্টফোনটির। প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, স্মার্টফোনটির দাম ৫৬০ ডলার।
