২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফেইসবুকের জন্য নাম বদল!

ছদ্মনাম ব্যবহারের কারণে ফেইসবুক থেকে ব্লক করে দেওয়া হয়েছিল ব্রিটিশ নারী জেমা রজার্সের ফেইসবুক অ্যাকাউন্ট। সামাজিক যোগাযোগের শীর্ষ মাধ্যমটিতে নিজের অ্যাকাউন্ট ফিরে পেতে শেষ পর্যন্ত আইনী প্রক্রিয়ায় নিজের নামই বদলে ফেলেছেন তিনি।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2015, 04:23 PM

Updated : 22 Aug 2022, 12:47 PM

প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, ২০০৮ সাল থেকে রজার্স ‘জেমারয়েড ভন লালা’ নামে ফেইসবুক অ্যাকাউন্ট চালাচ্ছিলেন। বিরক্তিকর ব্যবহারকারীদের এড়াতেই নিজের নামের বদলে ছদ্মনাম বেছে নিয়েছিলেন তিনি। শেষে ওই ছদ্মনামের কারণেই বিপাকে পরেছেন।

কাগজে কলমে আনুষ্ঠানিকভাবে নাম পাল্টে রজার্স এখন ‘জেমারয়েড ভন লালা’। 

আসল নাম ব্যবহারের নীতিমালার বদৌলতে যে কোনো অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ করে দিতে পারে ফেইসবুক। রজার্সের ফেইসবুক আইডিতে ব্যবহৃত নামটি আসল কি না জানার জন্য প্রমাণ চেয়েছিল ফেইসবুক। উত্তরে ভুয়া ব্যাংক কার্ড পাঠিয়ে ফেঁসে যান রজার্স। অ্যাকাউন্টটি ব্লক করে দেয় ফেইসবুক।

শেষ পর্যন্ত নিজের নামই পাল্টে ফেলার সিদ্ধান্ত নেন তিনি। কিন্তু নাম পাল্টেও উদ্ধার করতে পারেননি তার ফেইসবুক অ্যাকাউন্ট। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলে ফেইসবুকের পক্ষ থেকে মেসেজ পেলেও এখনও চালু হয়নি ‘ভন লালার’ ফেইসবুক অ্যাকাউন্ট।

এমন ‘বিচ্ছিরি’ অবস্থায় পরে ত্যক্ত-বিরক্ত রজার্সের প্রতিক্রিয়া, “আমি বিশ্বাসই করতে পারছি না যে আমি এমন একটা উদ্ভট নাম নিয়ে আটকে গেছি এবং এখনও আমার ফেইসবুক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারছি না।”