২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রমজানে এখানেই ডটকমের আয়োজন

রমজান মাস উপলক্ষ্যে অনলাইন ক্লাসিফাইড বিজ্ঞাপনের ওয়েবসাইট এখানেই ডটকম চালু করেছে নতুন সোশাল মিডিয়া প্রতিযোগিতা। এখানেই ডটকমের জনপ্রিয় তিন বিজ্ঞাপন চরিত্র প্রতীক, ইয়াশনা ও হাতেমকে কেন্দ্র করে গড়ে উঠেছে সবার জন্য উন্মুক্ত ওই প্রতিযোগিতা।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2015, 05:43 PM

Updated : 22 Aug 2022, 12:46 PM

এক সংবাদবিজ্ঞপ্তিতে এখানেই ডটকম জানিয়েছে, রমজান মাসে এখানেই ডটকমের ফেইসবুক ফ্যান পেইজে ৬টি প্রতিযোগিতামূলক পোস্ট দেওয়া হয়েছে। যেখানে টিভিসির চরিত্ররা পেইজের সবার কাছে জানতে চেয়েছেন তারা কিনতে চান এমন একটি পণ্যের জন্য সবচেয়ে ভালো ডিল কোনটি।

অংশগ্রহনকারীরা এখানেই ডটকম ব্রাউজ করে সবচেয়ে ভালো ডিলটির লিঙ্ক পোস্টটিতে কমেন্ট হিসেবে দিয়ে জানিয়েছেন কেন ওই ডিলটি পছন্দ তাদের। সবচেয়ে ভালো উত্তরদাতা জিতে নিয়েছেন আকর্ষণীয় পুরস্কার।

ওই প্রতিযোগিতা ইতোমধ্যেই ব্যবহারকারীদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছে বলে জানিয়েছে এখানেই কর্তৃপক্ষ। ব্যবহারকারী আর অনুসারীদের জন্য ভবিষ্যতেও এরকম আরও ক্যাম্পেইন চালু করা হবে বলে জানিয়েছে সাইটটি।