টিভি অ্যাপ আনল কমকাস্ট
মোবাইল ডিভাইস আর পিসির জন্য নতুন অ্যাপ আনল টেলিভিশন অনুষ্ঠান সম্প্রচার প্রতিষ্ঠান কমকাস্ট। এইচবিওসহ ১২টি টেলিভিশন নেটওয়ার্ক রাখা হয়েছে ‘স্ট্রিম’ নামের অ্যাপটিতে।
বপ্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল জানিয়েছে, শুধু কমকাস্ট এক্সফিনিটি ইন্টারনেট গ্রাহকরা এক্সফিনিটি টিভি অ্যাপের মাধ্যমে এই অ্যাপ ব্যবহার করতে পারবেন আর এজন্য তাদেরকে প্রতি মাসে গুনতে হবে ১৫ মার্কিন ডলার।
স্ট্রিমের সাইন-আপ পেইজে ফক্স, ইউনিভিশন, দ্যা সিডব্লিউ, এবিসি, সিবিএস আর এনবিএসের লোগো রয়েছে, তালিকায় আছে এইচবিও’র নামও।
নিউ ইয়র্ক টাইমসের সঙ্গে এক সাক্ষাৎকারে কমকাস্টের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট আর ভিডিও সার্ভিসের মহাব্যবস্থাপক ম্যাথিউ স্ট্রস জানিয়েছেন, পরবর্তীতে স্ট্রিমের পুনরাবৃত্তি ব্যবহারকারীদের এইচবিও থেকে অন্যান্য প্রিমিয়াম চ্যানেলে যাওয়ার সুযোগ দেবে।
ভবিষ্যতে মাসিক অতিরিক্ত ৫ থেকে ১০ ডলারের বিনিময়ে স্টিম থেকে আরও চ্যানেল পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেছেন স্ট্রস।
