২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছাড়া পেলেন পাইরেট গুরুরা

বেলজিয়ামের আদালতের কপিরাইট আইন লঙ্ঘন ও ইলেকট্রনিক যোগাযোগ মাধ্যম অপব্যবহারের অভিযোগ থেকে নির্দোষ প্রমাণিত হয়ে অব্যাহতি পেয়েছেন আলোচিত টরেন্ট সাইট পাইরেট বের চার প্রতিষ্ঠাতা।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2015, 05:54 PM

Updated : 22 Aug 2022, 12:46 PM

প্রযুক্তিবিষয়ক সাইট টেকক্রাঞ্চ এক প্রতিবেদনে জানিয়েছে, পাইরেট বের সঙ্গে সংশ্লিষ্টতার কারণে ‘দ্য পাইরেট বে ফোর’ নামে পরিচিত চার প্রতিষ্ঠাতা গটফ্রিড স্ভারথম, ফ্রেডরিক নেইজ, পিটার সানডি এবং কার্ল লুন্ডস্টর্ম যে জটিল আইনী ঝামেলার মুখোমুখি হয়েছেন তা নজিরবিহীন।

কপিরাইট করা কনটেন্টের বেআইনী সোর্স হিসেবে পশ্চিমা শক্তির বড় মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে টরেন্ট সাইটগুলো।

টেকক্রাঞ্চ জানিয়েছে, পাইরেট বের সঙ্গে কোনো রকমের সংশ্লিষ্টতা নেই ফলে তারা সাইটের অবৈধ কর্মকাণ্ডের জন্য দায়ী হতে পারেন না,-- এমন দাবি ছিল ওই চার প্রতিষ্ঠাতার।

২০১১ সাল থেকে ২০১৩ সালের মধ্যে পাইরেট বের মাধ্যমে নানা অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ আনা হয়েছিল সাইটর চার প্রতিষ্ঠাতার বিরুদ্ধে। কিন্তু ওই সময়ে মধ্যে সাইটের সঙ্গে প্রতিষ্ঠাতাদের সংশ্লিষ্টতার যথাযথ প্রমাণ না থাকায় অব্যাহতি মিললো তাদের।

টেকক্রাঞ্চ জানিয়েছে, বৃহস্পতিবারের ওই রায়ের পরও নিশ্চিন্ত হওয়ার সুযোগ পাচ্ছেন না পাইরেট বের চার প্রতিষ্ঠাতা। অদূর ভবিষ্যতে তাদের আরও আইনী লড়াইয়ের সম্মুখীন হতে পারে বলে আশঙ্কার কথা জানিয়েছে সাইটটি।