২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ল্যাটিন যোগাযোগে আড়ি পাতে এনএসএ

মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা এনএসএ- এর বিরুদ্ধে দক্ষিণ আমেরিকার প্রায় সব যোগাযোগ মাধ্যমে আড়ি পাতা আর তথ্য জমা করার অভিযোগ উঠেছে। আর এই অভিযোগকারী উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ।

আজমল বশির শিহাব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2015, 04:56 PM

Updated : 22 Aug 2022, 12:45 PM

অ্যাসাঞ্জ মঙ্গলবার এমন অভিযোগ করেছেন বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট টেকক্রাঞ্চ। এক সাক্ষাৎকারে তিনি বলেন, “যুক্তরাষ্ট্র হয়ে সারাবিশ্বে যোগাযোগের সময় এনএসএ ৯৮ শতাংশ ল্যাটিন আমেরিকান যোগাযোগে আড়ি পাতে।”

এ বিষয়ে কথা বলার সময় গুগল আর ফেইসবুকের মতো মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান আর তাদের সঙ্গে দেশটির গোয়েন্দা সংস্থার সুসম্পর্কের দিকে জোর দেন অ্যাসাঞ্জ। তার মতে, এ প্রতিষ্ঠানগুলো যুক্তরাষ্ট্রে অবস্থিত হওয়ায় তারা দেশটির আইনি অধিক্ষেত্রের মধ্যে থাকে আর শাস্তির বিধান ব্যবহার করে তাদের থেকে জোরপূর্বক তথ্য সংগ্রহ করা হয়।

ব্রাজিলে রোসেফ সরকারের উপর করা এনএসএ-এর গুপ্তচরবৃত্তি নিয়ে ইতোমধ্যে উইকিলিকস বিভিন্ন ধরনের দলিল প্রকাশ করেছে। এ দলিলের সূত্র মতে, অনেক ফোন নাম্বারসহ ব্রাজিলের ২৯ জন সরকারি কর্মকর্তার কার্যক্রম পর্যবক্ষেণ করা হয়েছে।

ফ্রান্স, জার্মানির মতো মার্কিন জোটের দেশগুলোর উপরও এনএসএ-এর নজরাদারি ছিল বলে ওই দলিলে বলা হয়।