২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিদ্বন্দীর হ্যাকিংয়ের কবলে বেইসবল দল

প্রতিদ্বন্দী দলের হ্যাকিংয়ের শিকার হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বেইসবল দল।

আজমল বশির শিহাব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2015, 04:59 PM

Updated : 22 Aug 2022, 12:37 PM

নিউ ইয়র্ক টাইমসের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, হিউস্টন অ্যাস্ট্রস নামের পেশাদার বেইসবল দলটি প্রথমবারের মতো কোনো ক্রীড়াদল যারা সাইবার আক্রমণের শিকার হয়েছে। অ্যাস্ট্রসের বিভাগীয় প্রতিদ্বন্দী সেইন্ট লুইস কার্ডিনালসের বিরুদ্ধে এই হ্যাকিংয়ের অভিযোগ আনা হয়েছে।

ইতোমধ্যে এফবিআই কার্ডিনালসের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। তদন্তের বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের পেশাদার বেইসবল সংস্থা মেজর লিগ বেইসবল।

মেজর লিগ বেইসবলের তরফ থেকে বলা হয়েছে সংগঠনটি এই হ্যাকিংয়ের বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছে।

বেইসবল খেলায় খেলোয়াড় ব্যবস্থাপনা এবং শেডিউল মেলানোর ক্ষেত্রে ডেটাবেইজভিত্তিক কৌশল নির্ধারণের রেওয়াজ রয়েছে।

দু'দলের পক্ষ থেকেই তদন্ত চলাকালীন কোনো প্রকার মন্তব্য করতে অস্বীকৃতি জানানো হয়েছে।

বেইসবলে রেকর্ডের দিক থেকে বর্তমানে শীর্ষে রয়েছে সেইন্ট লুইস কার্ডিনালস।