২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শুক্রবার গুগল আইও রিক্যাপ বাংলাদেশ

আগামী ১২ জুন গুগলের আয়োজনে রাজধানী ঢাকাসহ দেশের ৬টি শহরে অনুষ্ঠিত হবে ডেভেলপারদের সম্মেলন ‘গুগল আইও রিক্যাপ বাংলাদেশ’। এতে দর্শনার্থীরা সরাসরি গুগল আইও সম্মেলন উপভোগ করতে পারবেন বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে গুগল ডেভেলপার গ্রুপ ঢাকা।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2015, 07:15 PM

Updated : 25 Apr 2022, 01:28 PM

গুগল আইও গুগলের বার্ষিক ডেভেলপার সম্মেলন। সারা বিশ্বের ডেভেলপার ও প্রযুক্তিপ্রেমীরা বছরজুড়ে এই সম্মেলনটির অপেক্ষায় থাকেন। নতুন প্রযুক্তি দেখানো ছাড়াও গুগলের নতুন সব পণ্যের ঘোষণাও দেওয়া হয় এই সম্মেলনে। এই বছর বাংলাদেশ থেকে ৫ জন এই প্রোগ্রামে অংশ নিচ্ছেন। তারই ধারাবাহিকতায় বাংলাদেশে এই আয়োজন হচ্ছে।

আয়োজনে পরিধানযোগ্য গ্যাজেট, অ্যান্ড্রয়েড, ক্লাউড কম্পিউটিং, গুগল গ্লাস, গুগল ট্রান্সলেশন ইত্যাদি প্রাধান্য পাবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এতে গুগলের কমিউনিটি - গুগল ডেভেলপার গ্রুপ এবং গুগল বিজনেস গ্রুপগুলো যৌথভাবে অংশগ্রহণ করছে। ঢাকা ছাড়াও চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, দিনাজপুর ও খুলনাতে লাইভ ভিউয়িং পার্টির আয়োজন করেছে। ভিউয়িং পার্টিগুলোতে আইও এর কিনোটসহ সেশনগুলো সরাসরি বড় পর্দায় দেখানো হবে।

১২ জুন দুপুর ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এই আয়োজন। অংশগ্রহণকারীদের জন্য নানান গেইমস ও উপহার দিয়ে চাঙ্গা রাখা হবে উৎসব ভাব। এই আয়োজনে পৃষ্ঠপোষকতা করছে গুগল, এলিট মোবাইল এবং কখন ডট কম।

অনুষ্ঠানে অংশ নিতে এই ঠিকানায় https://docs.google.com/forms/d/1PklKUck_Ihq2aMMnO4lyQTT14bkt2i-qztAz9W-IDkc/viewform নিবন্ধন করা যাবে।