২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইনটেল মালিকানায় যাচ্ছে আলটেরা

এক হাজার ছয়শ’ সত্তর কোটি ডলারের বিনিময়ে চিপ নির্মাতা প্রতিষ্ঠান আলটেরা-কে কিনতে রাজি হয়েছে মার্কিন চিপ জায়ান্ট ইনটেল।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2015, 04:27 PM

Updated : 22 Aug 2022, 12:24 PM

এক প্রতিবেদনে মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, উন্নতমানের উন্নয়ন ও বিক্রয় খরচের কারণে আলটেরা প্রতিষ্ঠানটি মুনাফা হারাচ্ছিল।

আলটেরা কেনা প্রসঙ্গে ইনটেলের প্রধান অর্থ কর্মকর্তা স্টেসি স্মিথ জানান, একত্রীকরণের সিদ্ধান্তটি অর্থনীতির কথা চিন্তা করে নেয়া হয়েছে। ক্ষুদ্র এসব পণ্য তৈরির জন্য প্রথমে নিজস্ব কারখানা গড়ে তুলতে হয়। আর এসবের জন্য প্রচুর অর্থের প্রয়োজন পড়ে।

দুটি প্রতিষ্ঠানের একত্রীকরণের ফলে ইনটেল প্রত্যাশা করছে, আগামী বছর নাগাদ তারা বৃহৎ ব্যবসায়িক গ্রাহকদের চাহিদানুযায়ী সেবা শুরু করতে পারবে।