বাংলাদেশে কারমুডির নতুন কান্ট্রি ম্যানেজার
বাংলাদেশে অনলাইনে গাড়ি কেনাবেচার মার্কেটপ্লেস কারমুডিতে নতুন কান্ট্রি ম্যানেজার হিসাবে যোগ দিয়েছেন পর্তুগাল থেকে আগত জোয়াও পেডরো প্রিন্সিপেকে। তিনি প্রতিষ্ঠানটির সাবেক কান্ট্রি ম্যানেজার সৈয়দ আশিকুর রহমানের স্থলাভিষিক্ত হলেন।
এক বিজ্ঞপ্তিতে কারমুডি জানিয়েছে, নতুন দায়িত্ব প্রাপ্তির আগে জোয়াও পেডরো রকেট ইন্টারনেটেই গ্লোবাল ভেঞ্চার ডেভেলপার পদে কারমুডি বাংলাদেশে নিয়োজিত ছিলেন। এর আগে তিনি পর্তুগালে একজন বিজনেস ডেভেলপমেন্ট অ্যাডভাইজার হিসেবে কর্মরত ছিলেন।
ব্যবসা সম্প্রসারণ, বিনিয়োগ তহবিল ও নেটওয়ার্কিংয়ের জ্ঞান ও দক্ষতা জোয়াও পেডরোর নতুন কান্ট্রি ম্যানেজার পদে যোগদান কারমুডিকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আশা প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
দায়িত্ব বুঝে নেওয়ার পর পেডরো বলেন, “আমি বাংলাদেশের অটোমোবাইল ইন্ডাস্ট্রিকে বেশ প্রগতিশীল ও প্রেরণাদায়ক মনে করি। এই পরিবেশ কাজে লাগিয়ে সাফল্যের দিকে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়ে অনেক উৎফুল্ল আমি।”
কারমুডি যাত্রা শুরু করে ২০১৩ সালে। বাংলাদেশ, ক্যামেরন, কঙ্গো, ঘানা, ইন্দোনেশিয়া, আইভরিকোস্ট, মেক্সিকো, মিয়ানমার, নাইজেরিয়া, পাকিস্তান, ফিলিপাইন, কাতার, সৌদি আরব, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত ও ভিয়েতনামে কার্যক্রম আছে প্রতিষ্ঠানটির।
