২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্যামসাংয়ের সঙ্গে মুশফিকুর রহিম

বাংলাদেশে স্যামসাং ইলেকট্রনিক্সের প্রথম ‘ব্র্যান্ড অ্যাম্বাসাডর’ হিসেবে প্রতিষ্ঠানটির সঙ্গে যোগ দিয়েছেন বাংলাদেশ টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক, ‘মিস্টার ডিপেন্ডেবল’ মুশফিকুর রহিম। ২৭ মে রাজধানী ঢাকার একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে মুশফিকুর রহিমের সঙ্গে সংবাদ কর্মীদের পরিচয় করিয়ে দেন স্যামসাং বাংলাদেশের শীর্ষ কর্মকর্তারা।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2015, 06:03 PM

Updated : 22 Aug 2022, 12:21 PM

মুশফিকুর রহিম ব্যক্তিগত জীবনে স্যামসাং পণ্যের প্রতি তার নিজস্ব দুর্বলতার কথা জানান অনুষ্ঠানে। স্যামসাংয়ের সঙ্গে তার ‘জুটি’ ফলপ্রসু হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

মুশফিকুর আগামী এক বছর স্যামসাং পণ্যের প্রচারণায় অংশ নেবেন বলে অনুষ্ঠানে জানান স্যামসাংয়ের হেড অফ মোবাইল হাসান মেহদী। মুশফিকের সুনাম ক্রেতাদের বিশ্বাস অর্জনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।

২০০৫ সালে মাত্র ১৬ বছর বয়সে ইংল্যান্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে ক্যারিয়ার শুরু করেন মুশফিকুর। টেস্ট ক্রিকেটে এক ইনিংসে দ্বি-শতক করা প্রথম বাংলাদেশী ক্রিকেটার তিনি। ২০১১ সালে তিনি জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব গ্রহন করেন। বর্তমানে তিনি টেস্ট দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।