২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্ঘটনায় পড়ছে চালকবিহীন গাড়ি

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় গত আট মাসে চালকবিহীন গাড়িগুলো বেশ কয়েকবার দুর্ঘটনার কবলে পড়েছে। রাজ্যের মোটরযান বিভাগের ভাষ্যমতে, এই সময়ের মধ্যে ক্যালিফোর্নিয়ার আটচল্লিশটি চালকবিহীন গাড়ির মধ্যে চারটি গাড়ি দুর্ঘটনায় শিকার হয়েছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাইব মুহাম্মদ রিদোয়ান

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2015, 05:45 PM

Updated : 22 Aug 2022, 12:15 PM

এই চারটি গাড়ির তিনটির মালিক গুগল এবং অন্যটি যন্ত্রাংশ সরবরাহকারী প্রতিষ্ঠান ডেলফির বলে জানিয়েছে বিবিসি। অবশ্য উভয় প্রতিষ্ঠানই দুর্ঘটনায় নিজেদের গাড়ির ত্রুটির কথা অস্বীকার করেছেন।

গুগল দাবী করেছে, এই দুর্ঘটনাগুলো মূলত পেছন থেকে আসা অন্যান্য গাড়ির ধাক্কার ফলে হয়েছে যার মূল দায় সেইসব গাড়ির চালকদের।

অন্যদিকে ডেলফি জানিয়েছে, তাদের গাড়িটি রাস্তা পারাপারের জন্য নিশ্চল অবস্থায় থাকাকালে অন্য গাড়ি এসে আঘাত করে। পুলিশ প্রতিবেদনেও দেখা যায় দুর্ঘটনায় ডেলফির তৈরি গাড়িটির কোনো দায় ছিল না।

গোপন সূত্রের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, দুটি দুর্ঘটনার সময় গাড়িগুলোতে চালক ছিলেন এবং সংঘর্ষের সময় চারটি গাড়িই ধীর গতিতে চলছিল।

২০১৪ সালের সেপ্টেম্বরে চালকবিহীন গাড়িগুলো পরীক্ষামূলকভাবে রাস্তায় চলার অনুমতি পায়।