২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উইবোতে টিম কুক    

চাইনিজ মাইক্রো ব্লগিং সেবা উইবোতে যোগ দিয়েছেন অ্যাপলের সিইও টিম কুক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাইব মুহাম্মদ রিদোয়ান

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2015, 05:42 PM

Updated : 22 Aug 2022, 12:15 PM

ম্যাশএবল জানিয়েছে, সম্প্রতি নিজস্ব উইবো অ্যাকাউন্ট থেকে প্রকাশিত এক পোস্টে চীনে পরিবেশ রক্ষায় অ্যাপলের নতুন কর্মসূচীর কথা জানিয়েছেন কুক।

২০১৪ সালে বিশ্বের এক নম্বর অর্থনীতির দেশ হিসেবে স্বীকৃতি পায় চীন। এর ফলে উইবোর মতো চাইনিজ মাইক্রোব্লগিং সাইটগুলোতে বিভিন্ন শিল্পের শীর্ষ ব্যক্তিদের উপস্থিতি বেড়েছে লক্ষ্যণীয় হারে। এদের মধ্যে রয়েছেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস, বাস্কেটবল তারকা কোবি ব্রায়ান্ট, অভিনেতা টম ক্রুজ এবং রবার্ট ডাউনি জুনিয়র।

এরই ধারাবাহিকতায় উইবোতে যোগ দিয়েছেন টিম কুক। এর ফলে চীনে অ্যাপলের ব্যবসার প্রসার ঘটবে বলে জানিয়েছে ম্যাশএবল।

অতীতে টিম কুক তার টুইটার অ্যাকাউন্টে বিভিন্ন সময়ে সমকামী আইন এবং কর্মক্ষেত্রে অধিকারের মত বিষয়গুলো নিয়ে সরব ছিলেন। তবে উইবোতে তিনি রাজনৈতিকভাবে স্পর্শকাতর বিষয় নিয়ে কম আলোচনা করতে পারেন বলে জানিয়েছে ম্যাশএবল।

উইবোতে মাসিক সতেরো কোটিরও বেশি সক্রিয় ব্যবহারকারী রয়েছে। উইচ্যাটের পর এটি চীনে দ্বিতীয় বৃহত্তম মাইক্রো ব্লগিং সেবা হিসেবে পরিচিতি লাভ করেছে।