২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাত মেলাল শূন্য এবং বিটডিফেন্ডার

অ্যান্টিভাইরাস প্রযুক্তি কোম্পানি বিটডিফেন্ডার-এর বাংলাদেশ ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হল মিউজিক্যাল ব্যান্ড ‘শূন্য’। ঢাকার একটি স্থানীয় রেস্তোরাঁয় ‘শূন্য জয়েনস বিটডিফেন্ডার’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বিটডিফেন্ডার বাংলাদেশ কর্তৃপক্ষ।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2015, 04:40 PM

Updated : 22 Aug 2022, 12:15 PM

‘এখন পিসি রাখুন ভাইরাসশূন্য’—ট্যাগলাইন নিয়ে বাংলাদেশের প্রযুক্তপ্রেমী যুবসমাজের মাঝে পৌঁছানোর লক্ষ্য নিয়ে শূন্য ও বিটডিফেন্ডারের এই যাত্রা বলে জানিয়েছে বিটডিফেন্ডার কর্তৃপক্ষ।

অনুষ্ঠানে দাবি করা হয়, বিটডিফেন্ডার বর্তমানে বিশ্বের প্রায় ৫০ কোটি গ্রাহককে তাদের প্রযুক্তি পৌঁছে দিচ্ছে।

বিটডিফেন্ডারের পুরস্কার তালিকায় রয়েছে বিশ্বের সেরা অ্যান্টিভাইরাস ২০১৪, পিসিম্যাগ এডিটর’স চয়েস পুরস্কার, এভি টেস্ট-এর বিটডিফেন্ডার এন্ড পয়েন্ট সলিউশনের জন্য দ্য বেস্ট পারফরমেন্স ২০১৪ পুরস্কার, সিনেট এডিটর’স চয়েস ২০১৩-এর মতো খেতাব।