২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্যামসাংয়ের ‘ত্রিভুজ’ এসি

বাংলাদেশের বাজারে নতুন ট্রায়াঙ্গল এয়ার কন্ডিশনার নিয়ে এসেছে স্যামসাং ইলেকট্রনিক্স। স্বাচ্ছন্দ্য, পরিচ্ছন্নতা ও প্রয়োজন মতো তাপমাত্রা নিয়ন্ত্রণ নিশ্চিত করার জন্য ত্রিভূজ ডিজাইনের এই ট্রায়াঙ্গাল এসি তৈরি করা হয়েছে বলে জানিয়েচে প্রতিষ্ঠানটি।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2015, 04:34 PM

Updated : 22 Aug 2022, 12:14 PM

এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশ জানিয়েছে, তিনটি মডেলে কিনতে পাওয়া যাবে এই ত্রিভুজ এসি। ৫ বছরের ওয়ারেন্টিসহ ১ টন মডেলের দাম ৬১ হাজার ৯০০ টাকা, ১.৫ টন মডেলের দাম ৮১ হাজার ৯০০ টাকা এবং ২ টন মডেলটির দাম হবে ৯২ হাজার ২০০ টাকা।

বড় আকারের ফ্যান এবং ৫৪% বড় ব্লেডসহ ত্রিভূজাকৃতির ডিজাইনের কারণে এসিটি দ্রুত, বিস্তৃত এলাকা জুড়ে শীতাতপ নিয়ন্ত্রণ করতে পারবে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি। ব্যবহারকারীরর পছন্দের তাপমাত্রা ধরে রাখতে এটি স্বয়ংক্রিয়ভাবে ‘কমফোর্ট কুল মোড’ এ পরিবর্তিত হবে এসিটি। ‘সিঙ্গল ইউজার মোডে কমপ্রেসর ক্যাপাসিটি কম ব্যবহৃত হওয়ায় শীতাতপ নিয়ন্ত্রণে কোনো রকম পরিবর্তন না করেই বিদ্যুৎ সাশ্রয় হবে বলে জানিয়েছে স্যামসাং।

স্যামাসাংয়ের বিশেষ ‘ভাইরাস ডক্টর’ এবং ইজি ফিল্টার ধূলা, ক্ষতিকর বায়ুবাহিত জীবাণু, ৯৯.৭% ব্যাকটেরিয়া এবং চার ধরনের ভাইরাস থেকে ব্যবহারকারীকে নিরাপদ রাখবে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।