বাজারে সিম্ফনির দুই স্মার্টফোন
এক্সপ্লোরার এইচ১৫০ ও এক্সপ্লোরার ভি৬০ নামের নতুন দুটি স্মার্টফোন বাজারে এনছে সিম্ফনি। সম্প্রতি যমুনা ফিউচার পার্কের সিম্ফনি মোবাইলের একশতম ব্র্যান্ড আউটলেটে স্মার্টফোন দুটি উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক জাকারিয়া শাহিদ।
এক সংবাদবিজ্ঞপ্তিতে সিম্ফনি জানিয়েছে, এইচ১৫০-তে ৪০০০ মিলিঅ্যাম্প আওয়ার এবং ও ভি৬০-এ ৩০০০ মিলিঅ্যাম্প আওয়ার ব্যাটারি আছে।
৫ ইঞ্চি এইচডি স্ক্রিনের এইচ১৫০ এবং ৪.৫ ইঞ্চি স্ক্রিনের ভি৬০ স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে আইপিএস প্রযুক্তি। এইচ১৫০-তে আছে অটোফোকাসসহ ৮ মেগাপিক্সেল ব্যাকক্যামেরা ও ২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ভি৬০-তে আছে ৫ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা ও ২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
অ্যান্ড্রয়েড ৪.৪.২ কিটক্যাট অপারেটিং সিস্টেমে চলবে স্মার্টফোনদুটি। ৮ জিবি ইন্টারনাল মেমোরি আছে উভয় স্মার্টফোনে, ব্যবহার করা যাবে সর্বোচ্চ ৩২ জিবির এক্সটারনাল মেমোরি।
ভি৬ কিনতে পাওয়া যাবে ৬৪৯০ টাকায় এবং এইচ১৫০ পাওয়া যাবে ১০,৫৯০ টাকায়।
