২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন দুই লুমিয়া আনছে মাইক্রোসফট

শুধু ‘উইন্ডোজ ১০’ নয়, চলতি বছরেই বাজারে আসবে মাইক্রোসফটের তৈরি লুমিয়া স্মার্টফোনের নতুন দুটি ‘উচ্চ মূল্যের’ মডেল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শরীফুল হক আনন্দ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2015, 05:01 PM

Updated : 22 Aug 2022, 12:12 PM

পিসির জন্য ‘উইন্ডোজ ১০’ এর পাশাপাশি মোবাইল ডিভাইসের জন্য ‘উইন্ডোজ ১০ মোবাইল’ চলতি বছরেই বাজারে আসবে বলে নিশ্চিত করেছেন মাইক্রোসফটের অপারেটিং সিস্টেম বিভাগের প্রধান জো বেলফিওরে। এর মধ্যেই মোবাইল প্রযুক্তিবিষয়ক সাইট জিএসএমএরিনা জানিয়েছে নতুন দুই লুমিয়ার খবর।

জিএসএমএরিনার প্রতিবেদন অনুযায়ী, নতুন দুই লুমিয়ার একটির কোডনেইম ‘সিটিম্যান’। ৫.৭ ইঞ্চি কিউএইচডি ডিসপ্লে, ৮ কোরের সিপিইউ, কোয়ালকম স্ন্যাপড্রাগন চিপসেট, ৩ জিবি র‍্যাম, ৩২ জিবি পর্যন্ত এক্সপান্ডেবল মেমোরি এবং ৩৩০০ মিলিঅ্যাম্প আওয়ার ব্যাটারি থাকবে এতে। আরও থাকবে ২০ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।

আর দ্বিতীয়টিকে চিহ্নিত করা হচ্ছে ‘টকম্যান’ নামে। লুমিয়ার এই মডেলে থাকবে ৫.২ ইঞ্চির কিউএইচডি ডিসপ্লে, ৬ কোরের সিপিইউ. কোয়ালকম স্ন্যাপড্রাগন চিপসেট, ৩ জিবি র‍্যাম, ৩২ জিবি পর্যন্ত এক্সপান্ডেবল মেমোরি এবং ৩০০০ মিলিঅ্যাম্প আওয়ার ব্যাটারি। ‘সিটিম্যান’-এর মতোই এর রিয়ার এবং ফ্রন্ট ক্যামেরা যথাক্রমে ২০ এবং ৫ মেগাপিক্সেল।