বিশ্লেষকদের ‘উড়িয়ে দিলেন’ টিম কুক
অ্যাপল ওয়াচের আভ্যন্তরীণ যন্ত্রাংশ বিশ্লেষণ করে, প্রতিটি ডিভাইস থেকে অ্যাপল কতোটা মুনাফা করছে তার সম্ভাব্য হিসাব জানিয়েছিলেন প্রযুক্তিপন্য বিশ্লেষকরা। বিশ্লেষকদের সেই আনুমানিক হিসাব এক কথায় উড়িয়ে দিয়েছেন অ্যাপল প্রধান টিম কুক।
ম্যাক রুমার্স ডটকমের প্রতিবেদন অনুযায়ী, প্রযুক্তিপণ্য ও বাজার বিশ্লেষকদের দেওয়া সম্ভাব্য মুনাফার হিসাব সবসময়ই ভুল হয় বলে মন্তব্য করেছেন টিম কুক। “অ্যাপল ওয়াচ নিয়ে তাদের হিসাব আমি দেখিনি এখনও। আমি একবারও আমাদের অন্যান্য পন্য নিয়ে তাদের একটি হিসাবও সঠিক হতে দেখিনি।”—বলেন কুক।
বছরের দ্বিতীয় প্রান্তিকে অ্যাপলের আয় নিয়ে বলার সময় প্রতিষ্ঠানটির গড় মুনাফার তুলনায় অ্যাপল ওয়াচ থেকে পাওয়া গড় মুনাফার পরিমাণ কম বলে দাবি করেন কুক।
