২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘অ্যাভেঞ্জার্স: এজ অব আলট্রন’ নিয়ে স্যামসাংয়ের কুইজ

বাংলাদেশে ‘অ্যাভেঞ্জার্স: এজ অব আলট্রন’-এর প্রদর্শনীর সঙ্গে নতুন কুইজ চালু করেছে স্যামসাং মোবাইল বাংলাদেশ। কুইজে অংশ নিয়ে দর্শকরা জিততে পারবেন স্যামসাং গ্যালাক্সি এস৬ স্মার্টফোন।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2015, 08:47 AM

Updated : 22 Aug 2022, 12:11 PM

এক সংবাদবিজ্ঞপ্তিতে স্যামসাং জানিয়েছে, সিনেমাটি বাংলাদেশে মুক্তি পাওয়ার আগে ও পরে দুই সময়েই ফেইসবুক ফ্যানদের জন্য আয়োজন করা হয়েছে বিশেষ কুইজ কনটেস্ট। যাতে ছবিটি সম্পর্কিত প্রশ্নের উত্তর দিয়ে দর্শকরা জিততে পারবেন প্রিমিয়ার শোর টিকেট।

হলের দর্শকদের জন্য আয়োজন করা হয়েছে ‘ইন্টারএক্টিভ অন স্ক্রিন কুইজ’ প্রতিযোগিতা। সিনেমাটি চলা মাঝেই এক মিনিটের একটি ভিডিও ক্লিপ বড়পর্দায় দেখানো হবে। যাতে দর্শকদের উদ্দেশে থাকবে কিছু প্রশ্ন।

এই প্রতিযোগিতা মে মাস জুড়ে প্রতিদিন চলবে এবং মাস শেষে সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে র‌্যাফেল ড্রয়ের মাধ্যমে নির্বাচিত একজন বিজয়ী পাবেন একটি নতুন স্যামসাং গ্যালাক্সি এস৬।

এছাড়াও ১ মে থেকে শুরু হয়েছে আরও একটি মোবাইল কনটেস্ট। এই কনটেস্টে প্রতিযোগীদের কাছে এসএমএসের মাধ্যমে পাঠানো মাইক্রোসাইট লিংকে ক্লিক করে প্রশ্নের সঠিক উত্তর দিয়ে জিতে নেওয়া যাবে সিনেমার ফ্রি টিকেট এবং নতুন স্যামসাং গ্যালাক্সি এস৬!