বন্ধ হচ্ছে ‘সিক্রেট’
বন্ধ হয়ে যাচ্ছে নিজের পরিচয় গোপন রেখে মেসেজিংয়ের সেবা ‘সিক্রেট’। অ্যাপটি বন্ধ করে দিয়ে বিনিয়োগকারীদের অর্থ ফেরত দেওয়ার ব্যাপারে নিশ্চিত করেছেন খোদ এর প্রতিষ্ঠাতা।
বিবিসি জানিয়েছে, অ্যাপটির নির্মাতা ডেভিড বাইটোর মতে শুরুতে যে ভাবনা থেকে মেসেজিং সেবাটি চালু করেছিলেন এখন মেসেজিং সেবাটি সেই ভাবনার প্রতিনিধিত্ব করে না।
বাক-স্বাধীনতার অবাধ প্রকাশের লক্ষ নিয়ে যাত্রা শুরু করলেও পরবর্তীতে ‘সাইবার বুলিইং’-এর মাধ্যম হিসেবে বহুল ব্যবহৃত হওয়ায় ব্যাপক সমালোচিত হয়েছে মেসেজিং সেবাটি।
এক সময় মেসেজিং সেবাটির বাজার মূল্য ধারণা করা হত ১শ’ কোটি ডলার। ওয়েব জায়ান্ট গুগলের দুই সাবেক কর্মী ২০১৩ সালে প্রতিষ্ঠা করেন নিজের পরিচয় গোপন রেখে মেসেজিং সেবার অ্যাপ ‘সিক্রেট’। পরবর্তীতে এতে বিনিয়োগ করেছিলেন হলিউডি তারকা অ্যাস্টন কুচার, অ্যালেক্সিস ওয়েনিয়ান এবং রেডিটের এক প্রতিষ্ঠাতা।
এখন বিনিয়োগকারীদের সাড়ে ৩ কোটি ডলার ফেরত দেওয়া হবে বলে জানিয়েছে ‘সিক্রেট’ কর্তৃপক্ষ।
শুরুতে নতুন পন্য ও সেবা নিয়ে গুজব ছড়ানোর মাধ্যম হিসেবে প্রযুক্তি খাতের কর্মীদের কাছে জনপ্রিয়তা পেয়েছিল অ্যাপটি। রাশিয়া ও ইসরায়েলের মতো আন্তর্জাতিক রাজনীতিও স্থান পেয়েছিল আলোচনার বিষয়বস্তু হিসেবে।
পরবর্তীতে পরিচয় গোপন রাখার সুযোগ নিয়ে মেসেজিং সেবাটিতে ‘সাইবার বুলিইং’-এর ঘটনা বাড়তেই থাকে। এই ইসুর ব্রাজিলে নিষিদ্ধ করা হয়েছে অ্যাপটি।
