২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেপালে উদ্ধারকাজে ড্রোন

দুর্যোগ আক্রান্ত নেপালে উদ্ধারকাজে ব্যবহৃত হচ্ছে ড্রোন। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় কর্মরত সাহায্যকর্মীদের জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও সরবরাহ করে যত দ্রুত সম্ভব ক্ষতিগ্রস্তদের কাছে সাহায্য পৌঁছে দিতে ব্যবহার করা হচ্ছে ড্রোনগুলো।

আব্দুল্লাহ জায়েদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2015, 05:43 PM

Updated : 22 Aug 2022, 12:11 PM

রিখটার স্কেলে ৭.৯ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আক্ষরিক অর্থেই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে নেপালের ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলো। ওই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৫ হাজারের উপর। আহত হয়েছেন ১০ হাজারেরও বেশি মানুষ।

সাহায্য কাজে তিনটি ড্রোন ব্যবহার করা হচ্ছে বলে জানিয়েছে বিবিসি। ড্রোনগুলোর তোলা হাই-ডেফিনিশেন ছবি বিশ্লেষণ করে সাহায্যকর্মীরা খুঁজে বের করছেন আটকে পড়া মানুষদের অবস্থান। ভূমিকম্পপরবর্তী ভূমিধসে বন্ধ হয়ে যাওয়া রাস্তা চিহ্নিত করে খুঁজে বের করা হচ্ছে সাহায্য পৌঁছে দেওয়ার বিকল্প পথ।

ড্রোনের মাধ্যমে সংগৃহিত তথ্য পৌঁছে দেওয়া হচ্ছে উদ্ধারকাজে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত সবার কাছেই। উদ্ধারকাজের গতি বাড়াতে আরও ড্রোনের ব্যবহার প্রক্রিয়াধীন আছে বলে জানিয়েছে বিবিসি।