২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাইক্রোসফট ফোনে নিষেধাজ্ঞা

পেটেন্ট লড়াইয়ের প্রথম পর্যায়ে হেরে হুমকির মুখে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে মাইক্রোসফট স্মার্টফোনের আমদানি। ইন্টারডিজিটাল নামের একটি প্রতিষ্ঠানের পেটেন্ট করা প্রযুক্তি মাইক্রোসফট অনুমতি ছাড়াই ব্যবহার করেছে বলে রায় দিয়েছে দেশটির ‘ইন্টারন্যাশনাল ট্রেড কমিশন (আইটিসি)’।

আজমল বশির শিহাব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2015, 05:40 PM

Updated : 22 Aug 2022, 12:11 PM

রায় কার্যকর হলে যুক্তরাষ্ট্রে মাইক্রোসফটের সিংহভাগ স্মার্টফোনের আমদানি নিষিদ্ধ হতে পারে। 

মাইক্রোসফট এই রায়ের বিরুদ্ধে আদালতে লড়বে বলে নিশ্চিত করেছে বিবিসি। রায় কার্যকর হওয়ার আগে পুনর্বিবেচনা করে দেখা হবে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যমটি।

পেটেন্ট নিয়ে ওই মামলায় মার্কিন বিচারক থিওডর এসেক্স রায় দেন-- স্মার্টফোন চার্জিং এবং ৩জি নেটওয়ার্কে সংযোগ স্থাপনবিষয়ক দুটি ওয়্যারলেস সেলুলার পেটেন্টের অপব্যবহার করেছে মাইক্রোসফট।

এই রায় কার্যকর হলে যুক্তরাষ্ট্রের বাইরে উৎপাদিত মাইক্রোসফট স্মার্টফোনের মধ্যে সিংহভাগের আমদানি নিষিদ্ধ হতে পারে। বিবিসি জানিয়েছে, আদালতের এই রায় আইটিসি পর্যালোচনা করে চলতি বছরের অগাস্ট নাগাদ প্রয়োজনীয় সীদ্ধান্ত নেবে।

আদালতের রায় পুরো প্রক্রিয়ার প্রাথমিক পর্যায় মাত্র এবং মাইক্রোসফট আইটিসির সীদ্ধান্তের জন্য অপেক্ষা করছে বলে এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে প্রতিষ্ঠানটি।