‘মডস’ বাজার সম্প্রসারিত করল ভালভ
গেইমাররা যেন গেইমে নিজস্ব ‘মডিফিকেশন’ বা ‘মডস’ যোগ করতে পারেন, সেই লক্ষ্যে নিজেদের অনলাইন স্টোর সম্প্রসারিত করেছে গেইম নির্মাতা প্রতিষ্ঠান ভালভ।
এক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, গ্রাফিক্সের ছোট ছোট পরিবর্তন থেকে শুরু করে, গেইমে বাড়তি চ্যালেঞ্জ ও লেভেল এবং দলবদ্ধভাবে খেলার নতুন সুযোগ সৃষ্টি করতে পারে গেইমারদের তৈরি ওই ‘মডিফিকেশন’ বা ‘মডগুলো’।
গেইমারদের তৈরি ‘মডস’ গেইমের অফিশিয়াল ফিচার হিসেবে যোগ হলে, তার সম্মানীও পাবেন ও নির্মাতা। গেইমাররা প্রথমে ফ্যান্টাসি রোল প্লেয়িং গেইম ‘এল্ডার স্ক্রল ভি/ফাইভ: স্কাইরিম’-এর জন্য তৈরি ‘মডস’ বিক্রি করতে পারবেন বলে জানিয়েছে বিবিসি। শীঘ্রই অন্যান্য গেইমেও গেইমাররা নিজেদের তৈরি ‘মডস’ যোগ করতে পারবেন বলে নিশ্চিত করেছে ভালভ।
অন্যদিকে ভালভের এ উদ্যোগের সমালোচনা করেছেন গেইমিং বিষয়ক সাংবাদিক জন ব্রায়ান। ভালভ ভুল একটি উদ্যোগ নিয়েছে বলে মনে করছেন তিনি। এই উদ্যোগ গেইম ও গেইমারদের সম্মানীর ক্ষেত্র জটিলতা সৃষ্টি করবে বল আশঙ্কা তার।
