২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘অ্যাবিউসিভ’ পোস্ট ঠেকাতে টুইটার

‘অ্যাবিউসিভ’ বা হয়রানিমূলক পোস্ট ঠেকাতে তৎপরতা আরও বাড়িয়েছে মাইক্রোব্লগিং সেবা টুইটার। পুরানো নীতিমালার সীমাবদ্ধতা স্বীকার করে নিয়েছে প্রতিষ্ঠানটি। নতুন নীতিমালায় হয়রানির অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই স্বয়ংক্রিয়ভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে টুইটার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রেজওয়ান আহমেদ নাজিব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2015, 06:48 PM

Updated : 22 Aug 2022, 12:09 PM

বিবিসি জানিয়েছে, হয়রানির শিকার ব্যবহারকারীর অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে টুইটার। হয়রানিমূলক পোস্ট মুছে না ফেললে এবং মোবাইল নম্বর নিশ্চিত না করলে নিষিদ্ধ থাকবে ওই সাইবার নিপীড়কের অ্যাকাউন্ট।

নানা ধরনের হয়রানিমূলক পোস্ট, প্রাণনাশের হুমকি এবং একের পর এক সাইবার নিপীড়ণ ইসুতে গত কয়েক মাসে বেশ বিপাকে বিপাকে পরেছে টুইটার কর্তৃপক্ষ। এধরনের পোস্ট টুইটারের পারফর্মেন্স যে ‘যাচ্ছে তাই’, ফেব্রুয়ারি মাসে সেটা স্বীকার করে নেন খোদ টুইটার সিইও ডিক কস্টোলো।

‘অ্যাবিউসিভ পোস্ট’ চিহ্নিত করতে টুইটার নতুন সফটওয়্যার ব্যবহার শুরু করেছে বলে জানিয়েছে বিবিসি। সফটওয়্যারটি বিভিন্ন দিক পর্যবেক্ষণ করে আক্রমণাত্মক পোস্ট চিহ্নিত করবে এবং ওই পোস্টগুলো নিউজফিডে আপলোড হতে দেবে না।