মোবাইলমুখী গুগলের অ্যালগরিদম
মোবাইল ডিভাইস ব্যবহারকারীরা যেন আরও স্বাচ্ছন্দে ওয়েব ব্রাউজ করতে পারেন, সেজন্য সার্চ অ্যালগরিদম আপগ্রেড করেছে ওয়েব জায়ান্ট গুগল।
বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, মোবাইল ডিভাইসে ব্রাউজ করার জন্য কোন ওয়েবসাইট কতটা উপযোগী তা যাচাই করার জন্য গুগলের রয়েছে ‘মোবাইল ফ্রেন্ডলি টেস্ট ডেভেলপার টুল’।
ওই টুলের ফলাফল অনুযায়ী, মোবাইল ডিভাইসে বিবিসি আর উইকিপিডিয়া ব্রাউজ করা সহজ কাজ নয়। এরকম বিভিন্ন সাইট মোবাইল থেকে অ্যাকসেস করতে নানা জটিলতার সৃষ্টি হওয়ায় সার্চ অ্যালগরিদম আপগ্রেড করার সিদ্ধান্ত নিয়েছে গুগল।
বিবিসি জানিয়েছে, অক্ষরের আকার, লাইনের মাঝখানের দূরত্ব আর মোবাইলের পর্দার সঙ্গে কতোটুকু মানানসই তার উপর নির্ভর করে এই টুলে ওয়েবসাইটগুলো কতোটা ‘মোবাইল ফ্রেন্ডলি’ তা যাচাই করা হয়।
গুগলের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ই-কমার্স সাইট ওয়ার্ল্ডপে প্রধান কেভিন ডালাস।
