২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভিইউ মোবাইল নিয়ে এল ‘অ্যাডপ্লেইস’

বিকন মোবাইল মার্কেটিং প্লাটফর্ম ‘অ্যাডপ্লেইস’ নিয়ে এসেছে ভিইউ মোবাইল। সম্প্রতি বাংলাদেশের বাজারে অ্যাডপ্লেইসের অভিষেক উপলক্ষ্যে এক উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করেছিল প্রতিষ্ঠানটি।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2015, 06:08 PM

Updated : 22 Aug 2022, 12:03 PM

এক সংবাদবিজ্ঞপ্তিতে ভিইউ মোবাইল জানিয়েছে, খুচরা বিক্রেতা ও পণ্য বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলোর প্রোক্সিমিটিভিত্তিক মোবাইল মার্কেটিং ক্যাম্পেইন গঠন ও ব্যবস্থাপনায় এই প্রযুক্তিপণ্য সহজ সমাধান হবে বলে জানিয়েছে ভিইউ মোবাইল।

বিকনগুলো আদলে ছোট আকৃতির ব্যাটারিচালিত হার্ডওয়্যার যা যে কোনো দেয়াল বা শেলফেই রাখা যাবে। ব্লুটুথ ও ওয়াইফাই সংযোগ ব্যবহার করে অ্যান্ড্রয়েড ও আইওএস প্লাটফর্মের ট্যাবলেট ও স্মার্টফোনে মেসেজ পাঠাতে পারবে ডিভাইসটি।

বাংলাদেশে এধরনের সেবা পণ্য এটাই প্রথম বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে ভিইউ মোবাইল। হার্ডওয়্যার সরবরাহের পাশাপাশি পাশাপাশি সংশ্লিষ্ট ক্লাউডভিত্তিক সেবা ও ডিভাইসগুলোর ব্যবস্থাপনার দায়িত্বও নেবে ভিইউ মোবাইল।