বাদী পলাতক, তথ্য দানের নির্দেশ ফেইসবুককে
জনপ্রিয় সোশাল নেটওয়ার্কিং সাইট ফেইবুকের ভূয়া মালিকানা দাবির অভিযোগে নিউ ইয়র্কের পল সেগলিয়ার বিরুদ্ধে মামলা করেছে প্রতিষ্ঠানটি। ওই মামলার তদন্তের উদ্দেশ্যেই প্রতিপক্ষের উকিলকে সেগলিয়া চুক্তিবিষয়ক সকল তথ্য হস্তান্তর করার নির্দেশ দিয়েছে ম্যানহ্যাটন ফেডারেল জজ ভারনন ব্রডরিক।
ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, ২০০৩ সালের এক চুক্তির উপর ভিত্তি করে জনপ্রিয় সোশাল নেটওয়ার্কিং সাইট ফেইসবুকের অর্ধেকেরও বেশি মালিকানা দাবি করেছিলেন পল সেগলিয়া। পরে তার বিরুদ্ধে ভুয়া মালিকানা দাবি করার অভিযোগে পাল্টা মামলা দায়ের করে ফেইসবুক। ওই মামলার জের ধরে গ্রেফতারও করা হয় সেগলিয়াকে, পায়ে লাগানো হয় বৈদ্যুতিক ট্র্যাকিং ব্রেসলেট।
মার্কিন সংবাদমাধ্যম এবিসিনিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, শুক্রবার ফেইসবুককে দেয়া আদেশ অনুযায়ী, সোমবারের মধ্যেই পল সেগলিয়ার উকিলকে তথ্যগুলো হস্তান্তর করতে হবে ফেইসবুক ও জাকারবার্গকে। তথ্যগুলো হল, ২০০৩ সালের ওই সেগলিয়া চুক্তি সম্পর্কে পরবর্তী ১৮ মাসব্যাপি জাকারবার্গের সঙ্গে হওয়া সকল যোগাযোগ সম্পর্কে।
অপরদিকে গত মাসে ট্র্যাকিং ব্রেসলেট কেটে ফেলে পলাতক পল সেগলিয়া। ওয়েলসভিলবাসি তার স্ত্রী, দুই সন্তান এবং পোষা কুকুরটিও নিখোঁজ।
সেগলিয়া ধরা না পড়া পর্যন্ত তথ্যগুলো হস্তান্তর না করার অনুরোধ জানিয়েছিল ফেইসবুক, তবে আদালত সেই অনুরোধ নাকচ করে দিয়েছে বলে জানিয়েছে এবিসিনিউজ।
