২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আয়ে স্ট্রিমিং টপকে গেল সিডিকে

ইতিহাসে প্রথমবারের মতো মার্কিন যুক্তরাষ্ট্রে মিউজিক স্ট্রিমিং সার্ভিস থেকে আয় গানের সিডি বিক্রির আয়কে ছাড়িয়ে গেছে। বুধবার প্রকাশিত ‘রেকর্ড ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র এক প্রতিবেদন অনুযায়ী, ২০১৪ সালে স্পটিফাই আর প্যান্ডোরার মতো মিউজিক স্ট্রিমিং সার্ভিসগুলোর আয় সিডি বিক্রির আয়ের চেয়ে বেশি ছিল।

আব্দুল্লাহ জায়েদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2015, 06:39 PM

Updated : 22 Aug 2022, 11:57 AM

মার্কিন দৈনিক নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদন জানিয়েছে, ২০১৪ সালে যুক্তরাষ্ট্রের সংগীতাঙ্গন থেকে আয়ের পরিমাণ ছিল ৬ হাজার ৯শ’ ৭০ কোটি ডলার। যা আগের বছরের তুলনায় প্রায় ০.৫ শতাংশ কম।

২০১৪ সালে একক গান আর অ্যালবাম ডাউনলোড থেকে আয়ের পরিমাণ ছিল ২ হাজার ৬শ’ কোটি ডলার। একই সময়ের মধ্যে সিডি ও ভিনাইল রেকর্ড থেকে আয় হয়েছে ১ হাজার ৮শ’ ৫০ কোটি ডলার, যা আগের বছরের তুলনায় ১২.৬ শতাংশ কম।

গত বছর বিভিন্ন স্ট্রিমিং সেবার মোট আয় ছিল ১ হাজার ৮শ’ ৭০ কোটি ডলার। যা আগের বছরের তুলনায় প্রায় ২৯ শতাংশ বেড়েছে। এই হিসাবের মধ্যে অন্তর্ভূক্ত করা হয়েছে ইউটিউব আর স্পটিফাইয়ের বিজ্ঞাপনভিত্তিক ফ্রি সেবা থেকে প্রতিষ্ঠানগুলোর আয়ও।